✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মিরপুরে আতশবাজি বিস্ফোরণে আর্জেন্টিনার ৪ সমর্থক দগ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২০, | ১৪:৪৫:০০ |
রাজধানীর মিরপুরের পল্লবী সিটি ক্লাব এলাকায় রাতে আতশবাজি বিস্ফোরণে আর্জেন্টিনার ৪ সমর্থক দগ্ধ হয়েছেন।

রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মো. সাকিব (২১), মোহাম্মদ রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। তাদের সবাই স্থানীয় বাসিন্দা। এর মধ্যে সাকিব মিরপুরের (বিইউবিটি) কলেজের  প্রথম বর্ষ ইকোনোমিক্স শিক্ষার্থী। এছাড়া সবাই একই এলাকার বাসিন্দা।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ আরাফাত জানান, রাতে মিরপুর সিটি ক্লাব এলাকায় খেলা দেখার উত্তেজনা ও আনন্দ উদযাপনের অংশ হিসেবে তারা আতশবাজি ফুটাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বড় বিস্ফোরণ ঘটলে চারজনই আগুনে দগ্ধ হন। 

উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ হয়ে চারজন হাসপাতালে আসে। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মো. সাকিব নামের একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বিস্ফোরণে তার দুই পা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে বলে জানান তিনি। বর্তমানে তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..