✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফাইনালের আগেই ধাক্কা, স্পেনের অনুশীলন বাতিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৯, | ১৩:৩৭:১৯ |

বিশ্বকাপ ফাইনালের আগে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকৃতি যেন এক অমোঘ খেলায় মেতে উঠল। স্বপ্নের ট্রফি জয়ের লড়াইয়ের মাত্র একদিন আগে স্প্যানিশ শিবিরে নেমে এল চরম বিপর্যয়। 

নিউ জার্সি এবং নিউইয়র্কে আঘাত হানা প্রবল বজ্রঝড় এক লহমায় তছনছ করে দিল লুইস দে লা ফুয়েন্তের পরিকল্পনার খাতা। মেলানি লেনের ট্রেনিং গ্রাউন্ডে যখন ঘাম ঝরানোর কথা ছিল স্পেনের ফুটবলারদের, তখন নিরাপত্তার খাতিরে আকাশ ভেঙে পড়া বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হলো পুরো দল। 

ইউএস স্টর্ম সেফটি প্রোটোকলের কড়াকড়িতে মাঠ ছাড়তে হলো ইনিয়েস্তার উত্তরসূরিদের। অথচ মাত্র পাঁচ মাইল দূরের মরিস্তাউনে থাকা প্রতিপক্ষ আর্জেন্টিনা বৃষ্টির দাপট কিছুটা কমতেই মাঠে ফেরার সুযোগ পেল। 

ফিফার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্পেনের জন্য আর কোনো বিকল্প সময় বরাদ্দ নেই। একদিকে কানাডার দাবানলের কারণে তৈরি হওয়া অস্বস্তিকর ধোঁয়াশা, অন্যদিকে বিধ্বংসী বজ্রঝড়; সব মিলিয়ে ফাইনালে নামার আগে মানসিকভাবেও বড় চ্যালেঞ্জের মুখে স্প্যানিশরা। 

বাইরে যখন প্রকৃতির তাণ্ডব, তখন ইনডোর ট্রেনিং সেশনের চার দেয়ালের ভেতরেই এখন চলছে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ চেষ্টা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..