✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফাইনালের আগে নিউইয়র্কে তুমুল বৃষ্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৯, | ১৩:৩২:৪৮ |

২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নিউইয়র্কের আবহাওয়া।

স্থানীয় সময় শনিবার দুপুরে নিউইয়র্ক ও আশপাশের এলাকায় হঠাৎ করেই নেমে আসে ভারী বৃষ্টি। আকাশজুড়ে কালো মেঘের পর টানা বর্ষণে অনেকটা বদলে যায় আবহাওয়া। যদিও ফাইনালের দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর।

এর আগে কানাডার দাবানলের ধোঁয়া নিউইয়র্ক অঞ্চলে ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বাতাসের মান খারাপ হলে খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্যই তা ঝুঁকিপূর্ণ হতে পারে।

ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সকালে ফাইনালের আগে শেষ অনুশীলন সম্পন্ন করেছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলই এখন অপেক্ষায় শিরোপা নির্ধারণী লড়াইয়ের।

সূত্র: ব্লুমবার্গ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..