✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপ নিয়েই হাসপাতালে স্বজনরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৪:১৮:২৪ |

ফরিদপুরে বিষাক্ত রাসেল ভাইপারের কামড়ে নূরুন্নাহার (৭) নামে এক শিশু আহত হয়েছে। ঘটনার পর কামড় দেওয়া সাপটিকেও ধরে পলিথিনে ভরে শিশুর সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

শুক্রবার বিকেলে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা নদীর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল নূরুন্নাহার। এ সময় একটি রাসেল ভাইপার তার পায়ে ছোবল দেয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে প্রায় এক হাত লম্বা সাপটি ধরে পলিথিনে ভরে রাখেন।

পরে আহত শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পর্যবেক্ষণে রাখেন।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..