✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘জয় আমাদের অভ্যাস’, আর্জেন্টিনার জয়ে তৌসিফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১৮:৩৩:৫৬ |

ইংল্যান্ডকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। আনন্দে মেতেছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। প্রিয় দল আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই তারকা।

আর্জেন্টিনার ভক্ত তৌসিফ মাহবুব ম্যাচ জয়ের পর নিজের ফেসবুক হ্যান্ডেলে লেখেন, আমরা আর্জেন্টিনা। জয় আমাদের অভ্যাস।

এই অভিনেতার সংক্ষিপ্ত অথচ শক্তিশালী বার্তাটি মুহূর্তের মধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনার সমর্থকদের মনে এই কথাটি যেন এক নতুন জোয়ার সৃষ্টি করেছে।

স্ট্যাটাসটি শেয়ার করার পর থেকেই তৌসিফের ভক্ত ও আর্জেন্টিনার সমর্থকরা কমেন্ট বক্সে নানা মন্তব্যে মুখর হয়ে উঠেছেন। কেউ কেউ অভিনেতার কথার সাথে সুর মিলিয়ে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বের কথা বলছেন, আবার কেউ কেউ প্রিয় অভিনেতার এমন ফুটবলপ্রেম দেখে আনন্দ প্রকাশ করছেন। 

উল্লেখ্য, আগামী ২০ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের এই ফাইনাল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..