✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাবনায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১৭:৫৪:৩২ |
পাবনায় দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ রাতুল ইসলাম (২৩) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার চর মণ্ডলপাড়া গ্রামের পরীর মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাতুল মণ্ডলপাড়া এলাকার রাসেল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন রাতুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাঁধে ঝোলানো একটি কালো রঙের সাইড ব্যাগ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল পুলিশকে জানায়, আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ভুরিভোজের আয়োজনের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিলেন। একপর্যায়ে স্থানীয় মুদি ব্যবসায়ী মো. জাকির হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং তার একটি অটোরিকশা আটকে রাখা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও রাতুল অস্ত্রসহ ধরা পড়েন।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, জেলায় মাদক ও অপরাধ দমনে ২৭টি চেক পোষ্ট বসানো হয়েছে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাতুলকে গ্রেপ্তার করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রাতুলকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..