✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৩:৫৮:১৪ |

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টস কর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়ায় শাহজাহান মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সাদিয়া আক্তার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। এদিকে, মরদেহ উদ্ধারের আগেই স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ৬ বছরের শিশুটি নিখোঁজ হয়ে যায়। তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে। তাদের নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, গত ১ জুলাই সাদিয়া তার ৬ বছরের কন্যাশিশু ও স্বামী পরিচয় দেওয়া এক অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে ওই বাসাটি ভাড়া নেন। বাসা ভাড়ার সময় তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির পরিচয়পত্র পরে দেওয়ার কথা বলেন বলে বাড়ির মালিক শাহজাহান মাস্টার জানিয়েছেন।

প্রাথমিকভাবে পুলিশ সাদিয়ার মুখের বাম পাশে আঘাতের চিহ্ন ও রক্ত জমাট দেখতে পেয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সোমবার ভোর থেকে রাতের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটন এবং নিখোঁজ ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..