✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আর্জেন্টিনা ম্যাচের আগে রাইসকে নিয়ে অনিশ্চয়তায় ইংল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৩:৪৯:৫৬ |

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ডেকলান রাইস। অসুস্থতার কারণে তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় শেষ মুহূর্তে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের চিকিৎসক দল।

গত শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামলেও বিরতির পর আর খেলতে পারেননি রাইস। পরে ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল জানান, ম্যাচের আগে তিন দিন অসুস্থ হয়ে বিছানায় ছিলেন এই মিডফিল্ডার। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পরই তিনি ভাইরাসজনিত অসুস্থতায় আক্রান্ত হন।

তবে গত দুই দিনে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। ফলে বুধবার আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশে থাকার আশা জোরালো হয়েছে।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচ ছাড়া সবকটিতেই খেলেছেন রাইস। কেবল গ্রুপ পর্বে পানামার বিপক্ষে চোটের কারণে বিশ্রামে ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৭৮টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।

তবে শুধু অসুস্থতাই নয়, কয়েক মাস ধরে কোমরের নিচের অংশ ও উরুর পেছনের পেশির স্নায়ুজনিত সমস্যাও ভুগিয়ে আসছে রাইসকে। তবুও গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামতে তিনি নিজেও মুখিয়ে আছেন।

ইংল্যান্ডের চিকিৎসক দল শেষবারের মতো তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ টুখেল—আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকেই রাইসকে খেলাবেন, নাকি বিকল্প পরিকল্পনায় যাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..