✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘রেফারিরা দুর্দান্ত কাজ করছেন’, বললেন আর্জেন্টিনার লিসান্দ্রো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৫:০০:২৫ |
আর্জেন্টিনার ম্যাচগুলো ঘিরে রেফারিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এবার মুখ খুলেছেন দলের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ভিএআর ও রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেছেন, টুর্নামেন্টে রেফারিরা ভালোই দায়িত্ব পালন করছেন।

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে একপর্যায়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বিপর্যয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ৩ গোল করে শেষ আটের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা ম্যাচটি জিতলেও রেফারি ও ভিএআর প্রযুক্তির একাধিক সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশ জানায় মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন। এ নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা চলছে।

এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে লিসান্দ্রো বলেন, ‘না, একদমই না। আমার মনে হয় তারা দুর্দান্ত কাজ করছেন। রেফারিং নিয়ে বিতর্ক তৈরি করাটা আপনাদের (গণমাধ্যম) কাজ, আপনারাই মাঝে মাঝে এসব উস্কে দেন। আমাদের কাজ মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া, এর বাইরে কিছু নয়।’

এদিকে রেফারিং বিতর্কের মধ্যেই আগামীকাল সকালে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের খেলাতেই মনোযোগ রাখতে চান লিসান্দ্রো।

তিনি বলেন, ‘যেকোনো প্রতিপক্ষকে সম্মান জানানোই এই দলটার পরিচয়। সুইজারল্যান্ড যদি এই পর্যায়ে এসে থাকে, তবে তারা নিজেদের যোগ্যতায় এসেছে। কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ আমরা দেখেছি। তারা সবসময় ফুটবল খেলার চেষ্টা করে। শারীরিকভাবে তারা বেশ শক্তিশালী এবং সেট-পিসেও কার্যকর। আমার মনে হয় ম্যাচটা উপভোগ্য হবে, কারণ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়।’

একই সুরে কথা বলেছেন আর্জেন্টিনার আরেক ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোও। তার মতে, প্রতিপক্ষ নয়, নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছে দল। রোমেরো বলেন, ‘প্রতিপক্ষ কে বা কোথা থেকে এসেছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবসময় নিজেদের খেলায় মনোযোগ দিই এবং কোথায় ভুল হচ্ছে, সেটি শুধরে নেওয়ার চেষ্টা করি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..