✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৪:২১:৪৩ |

আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ইয়োহান মানজাম্বি। এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ড দলের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। তার অনুপস্থিতি তাই সুইজারল্যান্ডের আক্রমণভাগের জন্য বড় এক শূন্যতা তৈরি করেছে।

২০ বছর বয়সী এই ফরোয়ার্ড এ পর্যন্ত ২০০ মিনিটে মাঠে কাটিয়ে গোল করেছেন তিনটি, অ্যাসিস্ট করেছেন দুটি। মানজাম্বি মাঠে থাকা অবস্থায় সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬টি গোল করেছে। কিন্তু তাকে ছাড়া খেলা ২৮০ মিনিটে গোল মাত্র একটি।

হাঁটুর ইনজুরির কারণে কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও খেলতে পারেননি মানজাম্বি, আর সেই চোটই তাকে আর্জেন্টিনার বিপক্ষ ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।

ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন বলেন, ‘দুর্ভাগ্যবশত, মানজাম্বির চোট আমাদের অনেক বড় ক্ষতি করে দিল। এটি সত্যিই বড় ধাক্কা। সে দারুণ ফর্মে ছিল। আনন্দ নিয়ে খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সে খেলতে পারছে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..