✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

থেমে গেল স্পেনের রেকর্ড যাত্রা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৪:১৮:৪৩ |

থেমে গেল স্পেনের রেকর্ড যাত্রা। বিশ্বকাপে ৬৪৯ মিনিট পর গোল খেল ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

কোয়ার্টার-ফাইনালে শুক্রবার ৪১তম মিনিটে ডান দিক থেকে টিমোটি ক্যাস্তানির দারুণ ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, নিখুঁত হেডে স্পেনের জালে বল পাঠান বেলজিয়ামের শার্লে ডে কেটলারে।

বিশ্বকাপে এর আগে সবশেষ স্পেন গোল হজম করেছিল ২০২২ আসরে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে। সেবার শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে গোলশূন্য সমতার পর, টাইব্রেকারে হেরে বিদায় নেয় স্প্যানিশরা। চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচেও জাল অক্ষত রাখে তারা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচে ক্লিন শিট রাখার অনন্য কীর্তি গড়ে লুইস দে লা ফুয়েন্তের দল।

এবার সেই ধারায় ছেদ পড়ল। বেলজিয়ামের বিপক্ষে ফাবিয়া রুইসের গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির আগে সমতা ফেরান ডে কেটলারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..