✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নামে নতুন সামুদ্রিক প্রজাতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৪:১৬:২১ |

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার সম্মানে নতুন একটি সামুদ্রিক শামুকের প্রজাতির নামকরণ করা হয়েছে। স্প্যানিশ জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া ক্যারিবীয় সাগরে আবিষ্কৃত নতুন প্রজাতিটির নাম রেখেছেন অ্যালডিসা ভোজিনহা।

বিদেশি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ওর্তেয়া দীর্ঘদিন ধরে কেপ ভার্দে দ্বীপপুঞ্জ ও আশপাশের সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করছেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে কেপ ভার্দে সরকার তাকে ‘মেডেল অব মেরিট’ প্রদান করে।

ফুটবলপ্রেমী এই বিজ্ঞানীর কাছে অবশ্য এমন নামকরণ নতুন নয়। এর আগে তিনি সামুদ্রিক বিভিন্ন প্রজাতির নাম রেখেছেন কোস্টারিকার সাবেক গোলরক্ষক কেইলর নাভাস এবং স্পেনের কিংবদন্তি স্ট্রাইকার কুইনির নামে।

মাত্র চার মিলিমিটার দৈর্ঘ্যের উজ্জ্বল লাল রঙের এই সি স্লাগ বা সামুদ্রিক শামুকটি আগে বিজ্ঞানের কাছে অজানা ছিল। কিউবার হাভানার উপকূল এবং ক্যারিবীয় অঞ্চলের গুয়াদেলুপের কাছে প্রাণীটির সন্ধান পান গবেষকেরা। পরে ওর্তেয়া তার প্রকাশিত গ্রন্থ Historias de la Bioadversidad (Biodiversity Stories)-এ নতুন প্রজাতিটির আনুষ্ঠানিক বর্ণনা প্রকাশ করেন।

ওর্তেয়ার ভাষ্য, কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ অভিযানে ভোজিনহার অসাধারণ অবদানকে সম্মান জানাতেই তিনি এই নাম বেছে নিয়েছেন। বিশেষ করে স্পেনের বিপক্ষে দলের প্রথম ম্যাচে একের পর এক নিশ্চিত গোল ঠেকিয়ে ভোজিনহা যেভাবে আলো ছড়িয়েছিলেন, সেটিই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।

৪০ বছর বয়সী ভোজিনহা এবারের বিশ্বকাপের অন্যতম চমক। তার দুর্দান্ত গোলরক্ষণের ওপর ভর করেই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে নকআউট পর্বে জায়গা করে নেয়। যদিও রাউন্ড অব ৩২-এ অতিরিক্ত সময়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে বিদায় নিতে হয় দলটিকে, তবুও পুরো টুর্নামেন্টে প্রশংসা কুড়িয়েছে আফ্রিকার দ্বীপদেশটি।

বিশ্বকাপে ভোজিনহার অনন্য পারফরম্যান্স এবার ফুটবলের গণ্ডি ছাড়িয়ে জায়গা করে নিয়েছে বিজ্ঞানেও। নতুন আবিষ্কৃত একটি সামুদ্রিক প্রজাতির নামের সঙ্গে যুক্ত হয়ে তিনি এখন জীববিজ্ঞানের ইতিহাসেও নিজের নাম লিখিয়ে রাখলেন।

তথ্য সূত্র- বিবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..