✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের শান্ত থাকার আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৯, | ১৯:৫০:২৮ |

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে মরক্কো। এর আগে সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে ফাইনালে ওঠার আশা ভেঙেছিল আটলাস লায়ন্সদের। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে হাকিমিদের। এদিকে হাইভোল্টেজ এ ম্যাচ ঘিরে উন্মাদনায় মধ্যে ভক্তদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মরক্কো। সাবেক এই ঔপনিবেশিক শক্তির সঙ্গে তাদের সম্পর্ক মূলত স্থিতিশীল। ফ্রান্সে বিপুল সংখ্যক মরক্কান এবং মরক্কো-বংশোদ্ভূত ফরাসি নাগরিক বসবাস করেন। দেশটির জাতীয় দলের কয়েকজন ফুটবলার ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন এবং তারা ফরাসি ক্লাবের হয়ে খেলেন।

দলের অধিনায়ক আশরাফ হাকিমি স্পেনে জন্মগ্রহণ করলেও তিনি প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর হয়ে খেলেন।২০২২ সালের বিশ্বকাপে ফ্রান্স যখন মরক্কোকে হারিয়েছিল, তখন উদযাপনের পরিবেশ মূলত শান্তিপূর্ণই ছিল। তবে এবারের ম্যাচটির সময় ফ্রান্সজুড়ে নিরাপত্তা বাহিনী সতর্কাবস্থায় রয়েছে।

দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি ‘ফ্রান্স ইনফো’ সম্প্রচারমাধ্যমকে বলেছেন, আমি সবার কাছে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি। এটি একটি উৎসবের আমেজেই থাকা উচিত। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বলেছেন, কোনো ধরনের অসদাচরণ বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, গত ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে পিএসজির জয়ের পর প্যারিসে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় ফরাসি কর্তৃপক্ষ ২৮০ জনেরও বেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..