✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করলেন সেই রেফারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৯:৪২:৫৩ |

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের মহানাটকীয় জয়ের পর, মাঠের উত্তাপ এবার আছড়ে পড়েছে মাঠের বাইরে। ম্যাচজুড়ে বিতর্কিত সব সিদ্ধান্তের কারণে ফুটবলপ্রেমীদের তীব্র ক্ষোভ ও তোপের মুখে পড়েছেন ওই ম্যাচের রেফারি। রোষাণলে পড়ে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নকআউট পর্বের এই হাই-ভোল্টেজ ম্যাচটি শেষ হওয়ার পর থেকেই লেতেক্সিয়ার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে সমালোচনার ঝড় ওঠে। ক্ষুব্ধ সমর্থকদের ট্রল আর আক্রমণাত্মক মন্তব্যের মুখে প্রথমে তিনি তার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশন সীমিত করেন। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অবশেষে নিজের অ্যাকাউন্টটিই পুরোপুরি বন্ধ করে দেন এই ফ্রেঞ্চ অফিশিয়াল।

এই নকআউট ম্যাচের একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লেতেক্সিয়া। বিশেষ করে মিসরের সমর্থক ও ফুটবলাররা ম্যাচ চলাকালীন তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন। বিতর্কের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে ম্যাচের যোগ করা সময়ে। 

মিসরের দাবি ছিল, ডি-বক্সের ভেতর তাদের নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। আর তার ঠিক পরের মুহূর্তেই প্রতি-আক্রমণ থেকে আর্জেন্টিনার হয়ে জয়সূচক ও ম্যাচ নির্ধারণী গোলটি এনে দেন এনজো ফার্নান্দেজ।

এই চরম ম্যাচ বিতর্ক এখন আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রল বা ক্ষোভের মাঝে সীমাবদ্ধ নেই; জল গড়িয়েছে ফিফা পর্যন্ত। রেফারিংয়ের এমন ভয়াবহ ভুলের বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নিয়েছে মিসরীয় ফুটবল ফেডারেশন। লেতেক্সিয়া এবং তার পুরো রেফারিং প্যানেলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা। 

মিসরের দাবি, রেফারির এমন কিছু গুরুতর ও পক্ষপাতদুষ্ট ভুলের কারণেই টুর্নামেন্ট থেকে অন্যায়ভাবে ছিটকে যেতে হয়েছে তাদের, যার জন্য ফিফার জরুরি তদন্ত প্রয়োজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..