✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সান্তসে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৯:০১:১২ |

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দেওয়া এই তারকাকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে তার ক্লাব সান্তোস। আপাতত কয়েক দিনের ছুটি দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

ক্লাব সূত্রে জানা গেছে, বিশ্বকাপ থেকে বিদায়ের মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্যই নেইমারকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। ছুটি শেষে তিনি ক্লাবে ফিরলে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আলোচনা করবে সান্তোস।

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তার ম্যানেজমেন্ট দলের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছে সান্তোস কর্তৃপক্ষ। তবে বৈঠকের নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঠিক হয়নি। একই সঙ্গে অনুশীলনে তার ফেরার সময়সূচিও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত ১০ দিনের বিশ্রামে থাকবেন নেইমার।

এদিকে ব্রাজিলিয়ান লিগে ফেরার প্রস্তুতি শুরু করেছে সান্তোস। আগামী ১৬ জুলাই বোটাফোগোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেইমারকে ছাড়াই দল গুছিয়ে নিচ্ছেন প্রধান কোচ কুকা।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন তার বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বার্তায় তিনি লেখেন, ‘আমি তোমাকে একজন বাবা হিসেবে অনুরোধ করছি, ফুটবল খেলা চালিয়ে যাও। পায়ের নিচে বল নিয়ে সেই আনন্দটা আবার খুঁজে নাও। মাঠে তোমার চেনা হাসিটা ফিরিয়ে আনো। সবচেয়ে বড় কথা, তুমি সুস্থ আছ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে, ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার ইঙ্গিত দিয়েছেন, নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটিই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ।

তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করলাম।’

সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..