✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জ্বালানি সংকট নিরসনে শিল্পকারখানায় ক্র্যাশ কার্যক্রম চালু: শিল্পমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ১৩:৩২:১৭ |
দেশের শিল্পকারখানায় চলমান জ্বালানি সংকট নিরসনে সরকার বিশেষ ক্র্যাশ কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দীর্ঘদিনের এই সংকট তাৎক্ষণিকভাবে দূর করা সম্ভব নয়, তবে সরকার ধাপে ধাপে পরিস্থিতির উন্নয়নে কাজ করছে।

আজ সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী জানান, দেশের শিপ ব্রেকিং শিল্পকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স গ্রহণ করতে হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং শিপ রিসাইক্লিং শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিল্প খাতের বিকাশে ব্যবসায়ীদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে উৎপাদন ও বিনিয়োগে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিল্পের উন্নয়ন, পরিবেশগত মানদণ্ড এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..