✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুন্সীগঞ্জে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে আহত ৭, আশঙ্কাজনক ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৫:১১:৩৬ |

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ইছাপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি উপজেলার নিমতলা এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকার চালক গাড়িটি থামানোর চেষ্টা করলে মাইক্রোবাসের চালক দ্রুত পালানোর উদ্দেশ্যে গাড়ির গতি আরও বাড়িয়ে দেন। পরে সীমনপাড়া এলাকায় আবারও দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

এরপরও মাইক্রোবাসটি না থেমে দ্রুতগতিতে চলতে থাকে। একপর্যায়ে পূর্ব ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক আলমগীর জানান, সকালে ট্রাক নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সরাসরি তার ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত আছেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..