✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ১৪:৩৩:১৩ |

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। এই পেশার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে একদল তরুণের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তারা আবার এটাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, আমার জীবনের শুরু শিক্ষকতা পেশা দিয়ে এবং কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি নিঃসংকোচে বলতে পারবো, জীবনে আমি সবচেয়ে উপভোগ করেছি শিক্ষকতা পেশাটাকেই।

শনিবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় যেন গতানুগতিক একটি প্রতিষ্ঠান না হয়ে, এটা বিশ্বমান অর্জন করতে পারে এবং দরিদ্র অনুন্নত এই জনপদটি যেন শিক্ষা নগরের খ্যাতি অর্জন করতে পারে, সে বিষয়ে শিক্ষক নির্বাচনে মেধাকে গুরুত্ব দেয়াসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই আমি বিশ্বাস করি।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, ‘একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটা বিরাট শ্রমসাধ্য এবং সময়সাপেক্ষ জটিল কর্মযজ্ঞ। সেরকম একটা বিরাট কাজে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এবছরেই তার ভর্তি শুরুর কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..