✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের অবস্থানকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ২০:৩৫:৪০ |
কোনও ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীন বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, গত ৫০ বছর ধরে এ নীতিই চীনের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে অনুসরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইয়াও ওয়েন বলেন, আমাদের নীতি, শুধু বাংলাদেশের জন্যই নয়, চীনের পররাষ্ট্রনীতি অনুযায়ী কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপকে তারা সমর্থন করে না। অনেক সময় বিদেশি শক্তি চীনের অভ্যন্তরীণ বিষয়েও প্রভাব বিস্তারের চেষ্টা করে, যা তাদের অভিজ্ঞতার অংশ।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ বর্তমানে যেসব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা চীন বুঝতে পারে। এ কারণে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীনের অবস্থান স্পষ্ট এবং বাংলাদেশকে এই বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে। বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে তিন দেশের জনগণই এর সুফল ভোগ করবে এবং আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, সফরটি অত্যন্ত সফল হয়েছে এবং এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও উন্নত হয়েছে। এ সফর পারস্পরিক আস্থা ও সহযোগিতার নতুন অধ্যায় তৈরি করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..