✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ১৮:৪৪:২৭ |

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলাউদ্দিন খান কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে। 

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,  বৃহস্পতিবার সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন ওই যুবক। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রীয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..