✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘টিকা নিলেও বিদেশ যেতে করোনা টেস্ট লাগবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৩, | ০৪:৩৭:১৮ |

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকার ডাবল ডোজ পাওয়ার পরও বিদেশ যেতে হলে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ১৮ এর নিচে বয়স যাদের তারা টিকা পাবে না, যাদের বয়স বেশি তাদের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টিকা দেওয়া হবে।

মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) সমসাময়িক বিষয় নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, এখনও দেড় কোটি মানুষকে তিন কোটি ডোজ দিতে বাকি আছে। এপ্রিলের সাত তারিখে দ্বিতীয় ডোজ শুরু হবে। এ মাসে ৫০ লাখ ডোজ দেওয়ার কথা থাকলেও এসেছে ২০ লাখ ডোজ। শিক্ষক, পাইলট, বিমানবন্দরকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।

জাহিদ মালেক জানান, করোনা ভাইরাসে প্রায় ৩৬ লাখ টিকার রেজিস্ট্রেশন হয়েছে। দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম। যেসব দেশের টিকার তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা আছে বাংলাদেশ ওইসব দেশ থেকেই কেবল সেটি গ্রহণ করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..