✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১৪:৩১:১৪ |

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এসময় বিজিবি তাদের শক্তভাবে প্রতিহত করে। ফলে এক পর্যায়ে জিরো লাইন থেকে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবিকে সর্বাত্মক সহায়তা করে সীমান্তবর্তী গ্রামের সাধারণ লোকজন। 

শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবি। 

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের ১৯৮২নং মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে অত্যন্ত দক্ষতা পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে তাদের প্রচেষ্টা জিরো লাইনে প্রতিহত করে। এক পর্যায়ে তারা তাদের লোকজনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। 

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..