✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২০, | ১২:৫১:৫৯ |

নিজেদের তৃতীয় কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এ ঘোষণা দিয়েছেন। এর নাম দেয়া হয়েছে কোভিভ্যাক। তবে এখনো বড় পর্যায়ে এর কোনো ট্রায়াল চালানো হয়নি। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর আগে আরো দুটি কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে রাশিয়া। এরমধ্যে বিদেশে রপ্তানি করা হচ্ছে গামালেয়া ইনস্টিটিউটের ডেভেলপ করা স্পুটনিক ভি ভ্যাকসিন। এটিও তৃতীয় ধাপের ট্রায়াল ছাড়াই অনুমোদন দেয়া হয়েছিল।

তবে দেশটির গবেষকরা একে ৯০ শতাংশেরও বেশি কার্যকরি ও নিরাপদ বলে দাবি করছেন।

এখন পর্যন্ত প্রায় ২০ লাখ রাশিয়ানকে স্পুটনিক ভি ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। এছাড়া ভেক্টর ইনস্টিটিউট আরো একটি ভ্যাকসিন উৎপাদন করেছে। এটিও অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিন। শীগগিরই এটি জনগণের মধ্যে প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ নিয়ে প্রধানমন্ত্রী মিশুস্তিন বলেন, এখন বিশ্বের একমাত্র দেশ হিসেবে রাশিয়ারই তিনটি কোভিড ভ্যাকসিন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..