সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় আরো সহযোগিতার আহ্বান বাংলাদেশের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১১:৪১:২৬ |

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় আরও তহবিল ও দ্রুত সহযোগিতা বাড়াতে উন্নত দেশের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ুর হুমকি মোকাবেলার জন্য বাৎসরিক ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রার চাহিদা পূরণ হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরের তালিয়ান আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক সেশনে তিনি এসব কথা বলেন।

‘সামার দাভোস’-এ ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট জলবায়ু নেতৃত্ব’ শীর্ষক এই সেশনের আয়োজন করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নভেম্বরে জাতিসংঘের পরবর্তী জলবায়ু সম্মেলনকে সামনে রেখে ধনী দেশগুলোকে তাদের জলবায়ু প্রতিশ্রুতির প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জলবায়ু মোকাবেলায় নিজ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনার উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ, সবুজশিল্পের বিকাশে পাটশিল্প ও পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..