✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১৪:০৯:১৩ |
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাস একে অপরকে অতিক্রম করার সময় বাসের জানালা দিয়ে মাথা বের করা সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারসংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি সরলিয়া বাজার এলাকার বাসিন্দা মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহণের একটি বাস ও চট্টগ্রামমুখী পূরবী পরিবহণের একটি বাস পাশাপাশি অতিক্রম করছিল। এ সময় পূরবী পরিবহণে থাকা সুমাইয়া জানালা দিয়ে মাথা বের করলে তার মাথায় বিপরীত দিক থেকে আসা ইম্পেরিয়াল পরিবহণের বাসের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক ডা. সাইমুন সিরাজ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নানা মনসুর আলম জানান, সুমাইয়ার বাবার চাকরির সুবাদে পরিবারের সদস্যরা কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বসবাস করেন। মঙ্গলবার সকালে মালুমঘাট থেকে চট্টগ্রামে কলেজে যাওয়ার পথে চুনতিতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..