✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৩:১৯:২৪ |

দেশের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য প্রাইমারি হেলথ নেটওয়ার্ক করতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী চার বছরের মধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

আজ রোববার (২১ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রামের প্রতিটি ইউনিয়ন এবং শহরের প্রতিটি ওয়ার্ডে দুইজন করে মিড ওয়াইফ দেওয়া হবে। আগে যে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ছিল, তা এখন স্বাস্থ্য হাবে যুক্ত হবে। কমিউনিটি ক্লিনিক নামে আলাদা কিছু থাকবে না। প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্কের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে—খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ,  নোয়াখালী, বগুড়া জেলায়।

আগামী একনেকে বৈঠকে প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক প্রকল্প পাশ হবে বলে জানান ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বলেন, ‘এর জন্য ৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।  এরমধ্যে ১৫ মিলিয়ন ডলার দেবে এডিবি; বাকিটা সরকারের নিজস্ব বরাদ্দ।’

তিনি আরও জানান, দেশের সব মানুষ ই-হেলথ কার্ডের আওতায় আনবে সরকার।  প্রথমদিকে পাঁচ জেলায় শুরু হবে এই সেবা।

‘অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্যই হামের টিকা দেওয়া হয়নি। এটা সত্যি এবং পরিষ্কার। এর জন্য আলাদা করে তদন্ত করার প্রয়োজন নেই’, বলেন জিয়াউদ্দিন হায়দার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..