✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অ্যামাজনকে টপকে বিশ্বের পঞ্চম দামি কোম্পানি স্পেসএক্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৯, | ২২:৫৬:৩৮ |
বিশ্বের শীর্ষ ১০ প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় ৫ দশমিক ০৯ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে সবার ওপরে রয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যাপল

অ্যামাজনকে টপকে বিশ্ববাজারের শীর্ষ পাঁচ দামি কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে ইলোন মাস্কের স্পেসএক্স। মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের মার্কিন জায়ান্টটির শেয়ারদর গত মঙ্গলবার একলাফে ১৪ শতাংশের বেশি বাড়ায় নতুন এ মাইলফলক তৈরি হয়। খবর রয়টার্স।

শেয়ারদর বাড়ার পর স্পেসএক্সের মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৮৯ ট্রিলিয়ন ডলারে। অন্যদিকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বর্তমান বাজারমূল্য ২ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলার। ফলে বাজারমূল্যের দিক থেকে অ্যামাজনকে ষষ্ঠ স্থানে ঠেলে দিয়ে পঞ্চম স্থানটি দখল করেছে স্পেসএক্স। এমনকি লেনদেনের একপর্যায়ে মাইক্রোসফটকেও (২.৯২ ট্রিলিয়ন ডলার) ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছিল মাস্কের এ প্রতিষ্ঠানের।

বর্তমানে বাজারমূল্যের দিক থেলে স্পেসএক্সের তুলিনায় এগিয়ে রয়েছে এনভিডিয়া, অ্যালফাবেট, অ্যাপল ও মাইক্রোসফট।

বিশ্বের শীর্ষ ১০ প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় ৫ দশমিক ০৯ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে সবার ওপরে রয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট (৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার) ও অ্যাপল (৪ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার)।

মাইক্রোসফট ও স্পেসএক্সের ঠিক পরেই ষষ্ঠ অবস্থানে থাকা অ্যামাজনের পর শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো ব্রডকম, মেটা, মাস্কের আরেক প্রতিষ্ঠান টেসলা ও চিপ নির্মাতা মাইক্রন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..