সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৯, | ২২:৪৮:১০ |
প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে দেশের অন্যতম শীর্ষ প্রিমিয়াম অটোমোবাইল সার্ভিস সেন্টার মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডাররা প্রি-পারচেজ ইন্সপেকশন ও সাধারণ সার্ভিসিংয়ে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। পাশাপাশি গ্রাহকরা ২৪ ঘণ্টা ও সপ্তাহের সাতদিন জরুরি সহায়তা সুবিধাও পাবেন।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রিমিয়াম ব্যাংকিংয়ের হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ। অন্যদিকে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুদ করিম চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ নুরুল আমিন রাহাদ।

চুক্তি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘গ্রাহকদের জন্য আর্থিক সেবার পাশাপাশি অর্থবহ লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সেবা প্রতিশ্রুতিবদ্ধ। এ চুক্তির মাধ্যমে আমাদের গ্রাহকরা নির্ভরযোগ্য ও মানসম্মত অটোমোবাইল সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা উপভোগ করবেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..