✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চট্টগ্রামে পলিথিন মোড়ানো নবজাতক উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ২০:২০:০১ |

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার একটি বাড়ির সামনে পলিথিন মোড়ানো অবস্থায় সদ্য ভূমিষ্ঠ এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে নবজাতকটি উদ্ধার করা হলেও বুধবার (১৭ জুন) ঘটনাটি প্রকাশ পায়। বর্তমানে শিশুটি বারইয়ারহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি এখন আশঙ্কামুক্ত।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেন তার ঘরের সদর দরজার সামনে একটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি কাছে গিয়ে কান্নার শব্দ শুনতে পান। পরে ব্যাগটি খুলে ভেতরে এক নবজাতক কন্যাশিশুকে দেখতে পান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়।

বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এসএ ফারুক বলেন, বেলা ১১টার দিকে নবজাতকটিকে হাসপাতালে আনা হয়েছিল। শুরুতে তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার অবস্থার উন্নতি হচ্ছে। সে এখন ভালো আছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি আমি জেনেছি। হাসপাতালে যোগাযোগ করে শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেয়ার জন্য সমাজসেবা বিভাগকে বলা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির পরবর্তী দেখভাল ও আইনি প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..