✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছেন বিয়ের প্রস্তুতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১০:৫১:৫৬ |

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। শুধু প্রেমিকার সঙ্গে দেখা করতেই নয়, তাকে বিয়ে করতে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা স্বপ্না আক্তার-এর সঙ্গে দীর্ঘদিন ধরে ফেসবুকে যোগাযোগ ছিল চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলী-র। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

দীর্ঘদিন অনলাইনে কথোপকথনের পর প্রিয় মানুষটির সঙ্গে সরাসরি দেখা করতে বাংলাদেশে আসেন জিয়া ঐলী। সোমবার রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর গ্রামে স্বপ্নার মামার বাড়িতে পৌঁছান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিদেশি এক যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই তাকে এক নজর দেখতে ভিড় জমান।

পরিবারের সদস্যরা জানান, স্বপ্নাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন ওই চীনা যুবক। এ লক্ষ্যে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে জাহিদ ইসলাম। বর্তমানে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ের প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করে স্বপ্না আক্তার জানান, পারিবারিক সম্মতিতে যেকোনো সময় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে রাকিবুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ফেসবুকে শুরু হওয়া দুই ভিন্ন দেশের মানুষের এই প্রেমের গল্প এখন স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে ভালোবাসার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..