✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু, গ্রামের বাড়িতে দাফন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১২:৪৪:৫৫ |

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তাঁর স্ত্রী সুলতানা (৩৫) এবং তাঁদের সন্তান সিয়াম (১৯)।

আজ মঙ্গলবার (১৬ জুন) কুমিল্লার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হয়েছে।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন গুরুতর দগ্ধ হন। ঘটনার পরপরই তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জুন প্রথমে মারা যান সুলতানা। এরপর গতকাল সোমবার (১৫ জুন) ভোরে স্বামী আব্দুল মান্নান এবং এর মাত্র পাঁচ ঘণ্টা পর ছেলে সিয়াম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় পরিবারের আরেক সদস্য, ১৩ বছর বয়সী শিশু মিম ৪১ শতাংশ দগ্ধ শরীর নিয়ে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। একই সঙ্গে চিকিৎসাধীন রয়েছে প্রতিবেশী শিশু হযরত আলীও।

দুর্ঘটনার বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ওই বাড়িটিতে তিতাস গ্যাসের লাইনের পাশাপাশি সিলিন্ডার গ্যাসের সংযোগও ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাতে রান্নাঘরে জমে থাকা গ্যাসে সকালে আগুন ধরাতে গিয়েই এই বিস্ফোরণ ঘটে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..