✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন আর থাকবে না: কৃষিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৩:৩৪:২৫ |

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও নানা খাতে এখনো আমদানিনির্ভরতার বাস্তবতা রয়েছে। তবে সেই চিত্র বদলাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন আর থাকবে না এবং তিন বছরের মধ্যে দেশ পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে।

সোমবার রাজধানীতে স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ বিষয়ক বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের বাজার সুবিধা নিশ্চিত করার নানা পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

মন্ত্রী বলেন, কৃষকের কাছে সঠিক তথ্য সময়মতো না পৌঁছানোর কারণে অনেক সময় তারা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। এই সমস্যা সমাধানে তথ্য ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করা হবে। এসব কোল্ডস্টোরেজে ১৫ থেকে ২০ জন কৃষক একসঙ্গে তাদের পণ্য সংরক্ষণ করতে পারবেন, যা কৃষিপণ্যের অপচয় কমাতে বড় ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষের জীবিকা কৃষিনির্ভর হওয়ায় এই খাতকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..