✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভেঙে গেল থমাস মুলারের দুই দশকের সংসার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৫, | ২২:৩২:৪৩ |
র্মান ফুটবল থেকে এলো চমকে দেওয়ার মতো এক খবর। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ফুটবলের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত থমাস মুলার ও লিসা মুলারের দাম্পত্যজীবনের ইতি ঘটেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বায়ার্ন মিউনিখ তারকা থমাস মুলার এবং তার স্ত্রী লিসা মুলার আর একসঙ্গে নেই। তাদের দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

এই খবর ফুটবলপ্রেমী ও মুলারের ভক্তদের জন্য বেশ অপ্রত্যাশিত। কারণ জার্মান তারকার ক্যারিয়ারের শুরু থেকেই লিসা ছিলেন তার জীবনের অন্যতম বড় সঙ্গী।



২০০৭ সালে সম্পর্ক শুরু হয়েছিল থমাস ও লিসার। এরপর প্রায় দুই দশক ধরে তারা একসঙ্গে ছিলেন। ফুটবলের আলোচিত অঙ্গনে থেকেও নিজেদের ব্যক্তিগত জীবনকে স্থিতিশীল রাখার জন্য তারা ব্যাপক প্রশংসা পেয়েছিলেন।

ফুটবল বিশ্বের অনেকের কাছেই তারা ছিলেন পারিবারিক মূল্যবোধ ও স্থায়ী সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ।

তাই তাদের বিচ্ছেদের খবরটি অনেকের কাছেই এসেছে বজ্রপাতের মতো।

তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। থমাস মুলার কিংবা লিসা—কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..