✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০১, | ১৮:৪১:০১ |

সদস্যপদের বাধ্যবাধকতার ‘গুরুতর লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি) ক্রিকেট কানাডার কার্যক্রম স্থগিত করেছে। স্থানীয় সময় রবিবার (৩১ মে) ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় গৃহীত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে এটি অন্যতম।

ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করা হলেও, আইসিসি ইভেন্টগুলোতে অংশ নিতে পারে দেশটি। একই সঙ্গে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে আইসিসির তহবিল দেওয়া হবে, যাতে প্রশাসনিক সমস্যার কারণে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত না হন।

আইসিসি জানিয়েছে, প্রশাসনিক ঘাটতি দূর করার মধ্যে দিয়ে দেশটিকে সদস্যপদ পুনর্বহালের জন্য কিছু শর্ত দেওয়া হবে। আইসিসির নর্মালাইজেশন কমিটি এই শর্তগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে। ক্রিকেটারদের নিয়ন্ত্রণের বাইরের কোনো বিষয়ের জন্য তাদের শাস্তি দেওয়া উচিত নয় বলে মত দিয়েছেন আইসিসি বোর্ড সদস্যরা। এছাড়াও ক্রিকেটারদের বিকাশের পথ অক্ষুণ্ণ রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

আইসিসির এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন ক্রিকেট কানাডা বিভিন্ন ক্ষেত্রে বিতর্কের কারণে সমলোচিত হয়েছে। গত কয়েক বছর ধরে ক্রিকেটীয় পারফরম্যান্সের বাইরেও বিভিন্ন কারণে কানাডিয়ান বোর্ড আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চলতি বছরের  টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার একটি ম্যাচ নিয়ে তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)।

এছাড়াও আইসিসি কানাডার সাবেক প্রধান কোচ খুররাম চোহানের সঙ্গে সম্পর্কিত একটি পৃথক বিষয়ও খতিয়ে দেখছে। গত বছর চোহানের একটি ফোন আলাপের অডিও রেকর্ডিং প্রকাশ্যে আসে। এতে চোহান অভিযোগ করেন, দেশটির  ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় দলে নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে নেওয়ার জন্য চাপ দিয়ে দল নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। 

এছাড়াও সভায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ঘটনাপ্রবাহও পর্যালোচনায়ে স্থান পেয়েছে। আইসিসি বোর্ডের দুই প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজে ও তাভেঙ্গওয়া মুকুলানি গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং বিসিবির নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত ঘটনাবলি মূল্যায়ন করতে ঢাকায় এসেছেন।

এদিকে শ্রীলঙ্কায় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও দেবজিৎ সাইকিয়া ইতোমধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেছেন এবং আইসিসি দেশটির ক্রিকেট প্রশাসনের ঘটনাবলি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..