✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দল ঢাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০১, | ১৭:৫০:২৭ |

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যেই তাদের এই সফর।

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি ও জিম্বাবুয়ের ডা. মুখুলানি। আইসিসির দুই সদস্যের এই প্রতিনিধি দল ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত।

নির্বাচনের বিভিন্ন ধাপ, কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফর শেষে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আইসিসির কাছে একটি পর্যবেক্ষণ প্রতিবেদনও জমা দিতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা।

এর আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, নির্বাচন উপলক্ষে আইসিসির একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসতে পারে। সেই ধারাবাহিকতায় প্রতিনিধি দলটির ঢাকা সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..