✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোনালদোর অপূর্ণতা ঘোচাতে সর্বোচ্চ চেষ্টা করবে পর্তুগাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৩:১৭:৫০ |

বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপা জিতলেও একটি ট্রফি এখনও অধরাই রয়ে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর, আর সেটি হলো ফিফা বিশ্বকাপ। তাই আসন্ন আসরটিকেই এই মহাতারকার জন্য শেষ সুযোগ হিসেবে দেখছেন অনেকে। সতীর্থ দিয়োগো দালোতের মতে, রোনালদোর ক্যারিয়ারের এই অপূর্ণতা ঘোচাতে সর্বোচ্চ চেষ্টা করবে পুরো দল।

৪১ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো খেলতে যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। বয়সকে যেন উপেক্ষা করেই তিনি এখনো গোল করে যাচ্ছেন নিয়মিত। পাঁচবারের বর্ষসেরা এই তারকার উপস্থিতি পর্তুগালকে এবারের আসরের অন্যতম শক্তিশালী দল হিসেবে তুলে ধরেছে।

এক সাক্ষাৎকারে দালোত বলেন, পুরো ফুটবল বিশ্বই চায় রোনালদো বিশ্বকাপ জিতুক। পর্তুগালের জন্য যেমন, তেমনি বিশ্ব ফুটবলের জন্যও তার অবদান অসাধারণ। বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করা তার জন্য এক অনন্য অর্জন হবে। তবে তিনি এটাও মনে করেন, সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচিত হতে রোনালদোর বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই, তবুও এই ট্রফি তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে।

দেশের জার্সিতে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তার অভিজ্ঞতা ও নেতৃত্বেই বড় স্বপ্ন দেখছে পর্তুগাল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করবে দলটি। মায়ামিতে মূল ক্যাম্পে যোগ দেওয়ার আগে চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। ‘কে’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। সব মিলিয়ে, রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে বাড়তি আবেগ আর প্রত্যাশা কাজ করছে। এখন দেখার বিষয়- স্বপ্নের ট্রফি জিতে কি না তিনি তার অনন্য ক্যারিয়ারের শেষ অধ্যায়টি পূর্ণতা দিতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..