✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই আনক্যাপড ফুটবলারকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১১:৫৪:০৬ |
কোচ হুগো ব্রোসের অধীনে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে ঘরোয়া লিগের আধিপত্যের পাশাপাশি পাঁচজন ইউরোপ এবং দুইজন যুক্তরাষ্ট্রে খেলা ফুটবলার জায়গা পেয়েছেন।

দলে দুই আনক্যাপড ডিফেন্ডার ওলওয়েথু মাখানিয়া ও ব্রাডলি ক্রস। সম্প্রতি আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জেতা মামেলোদি সানডাউন্স ও দক্ষিণ আফ্রিকান প্রিমিয়ারশিপ চ্যাম্পিয়ন অরল্যান্ডো পাইরেটস জায়গা পেয়েছেন।

১১ জুন মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ গ্রুপে তাদের অন্য দুটি ম্যাচ ১৮ ও ২৪ জুন চেক রিপাবলিক ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
গোলরক্ষক: সিফো চেইন, রিকার্ডো গস ও অধিনায়ক রনওয়েন উইলিয়ামস; 

ডিফেন্ডার: অব্রে মাদিবা, খুলিসো মুদাউ, খুলুমানি ন্দামানে, কামোগেলো সেবেলেবেলে, এনকোসিনাথি সিবিসি, থাবাং মাতুলুদি, ব্র্যাডলি ক্রস ও ওলওয়েথু মাখানিয়া, সামুকেলে কাবিনি, ম্বেকেজেলি ম্বোকাজি ও ইমে ওকন। 

মিডফিল্ডার: ওসউইন আপোলিস, থালেন্টে ম্বাথা, রেলেবোহিলে মোফোকেনগ, জেইডেন অ্যাডামস, তেবোহো মোকোয়েনা, স্পেফেলো সিথোলে, থেম্বা জোয়ানে; 

ফরোয়ার্ড: লাইল ফস্টার, এভিডেন্স মাকগোপা, সেপাং মোরেমি, থাপেলো মাসেকো, ইকরায়াম রেইনার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..