✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টেস্ট ক্রিকেটে নজিরবিহীন রেকর্ড গড়লেন স্মিথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১১:৩৯:৫৪ |
ইনিংসের প্রথম ওভারে দুই উইকেট, দুই ব্যাটসম্যানই আউট শূন্য রানে। ন্যাথান স্মিথের আরও একটি ওভারে দেখা গেল একইরকম চিত্র। এতে এমন এক কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার, প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে যা পারেননি আর কেউ।

টেস্ট ইনিংসে প্রথম ছয় ব্যাটসম্যানের চার জনকে শূন্য রানে আউট করা প্রথম বোলার স্মিথ। আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্ট টেস্টের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এই কীর্তি গড়েছেন তিনি।

নিউজিল্যান্ড ৮ উইকেটে ৪৯০ রানে প্রথম ইনিংস ঘোষণা করার পর ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। প্রথম ওভারে কোনো রান না দিয়েই স্টিভেন ডোহেনি ও কেড কারকাইমেলকে ফেরান স্মিথ। রানের দেখা পাননি দুজনের কেউই। সপ্তম ওভারে স্মিথের বলেই ১৩ রান করে বিদায় নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।

নবম ওভারে আরেকবার জোড়া শিকার ধরে পাঁচ উইকেট পূর্ণ করেন স্মিথ। এবারও তিনি কোনো রান না দিয়ে ফিরিয়ে দেন কার্টিস ক্যাম্ফার ও লর্কান টাকারকে। এই দুজনও ফেরেন শূন্য রানে। তাতেই টেস্ট ক্রিকেট দেখে বিরল নজির। শূন্য রানে ফেরা চার ব্যাটসম্যানের তিন জন হন এলবিডব্লিউ, স্লিপে ক্যাচ দেন একজন।

ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নামা স্মিথ প্রথমবার পাঁচ উইকেট পেলেন ২৯ বলের মধ্যে। টেস্টে নিউ জিল্যান্ডের হয়ে বোলিং স্পেলের শুরু থেকে দ্রুততম পাঁচ উইকেট শিকারের নজির এটিই। এতদিন রেকর্ডটি ছিল সাবেক পেসার শেন বন্ডের। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেট পেতে তার লেগেছিল ৩৯ বল।

বিশ্ব রেকর্ডটি মিচেল স্টার্কের। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই অস্ট্রেলিয়ান পেসার পাঁচ উইকেট নেন স্রেফ ১৫ বলে।

ওই ওভার শেষে স্মিথের বোলিং ফিগার ছিল ৫-২-৯-৫! শেষ পর্যন্ত ১৪ ওভারে তিন মেডেনে ৪০ রানে ৬ উইকেট শিকার করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। ১৭৯ রানে গুটিয়ে ফলো অনে পড়ে আয়ারল্যান্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..