✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফরাসি ওপেন

ইউক্রেনীয় তারকার চমকে দ্বিতীয় রাউন্ডেই বিদায় রিবাকিনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ১৮:৩০:১৮ |

ফরাসি ওপেনে বড় ধরনের অঘটনের জন্ম দিলেন ইউক্রেনের ইউলিয়া স্তারোদুবতসেভা। র‌্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা এই খেলোয়াড় হারিয়ে দিয়েছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা এলেনা রিবাকিনাকে।

বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন কাজাখস্তানের রিবাকিনা। প্রথম সেট ৬-৩ গেমে জিতে এগিয়েও যান তিনি। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এই তারকা।

সুযোগটা কাজে লাগিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন স্তারোদুবতসেভা। দ্বিতীয় সেট ৬-১ গেমে জয়ের পর টাইব্রেক পর্যন্ত গড়ানো তৃতীয় সেটও নিজের করে নেন তিনি। শেষ পর্যন্ত ৩-৬, ৬-১, ৭-৬ (১০-৪) গেমে স্মরণীয় জয় তুলে নেন ইউক্রেনীয় এই খেলোয়াড়।

এই হারে ২০২০ সালের পর প্রথমবারের মতো ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হলেন রিবাকিনা। এছাড়া ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের পর যেকোনো গ্র্যান্ড স্ল্যামে এটিই তার সবচেয়ে দ্রুত বিদায়।

এককে দুটি গ্র্যান্ড স্ল্যামজয়ী রিবাকিনার বিদায়ে একটি বিষয় নিশ্চিত হয়ে গেছে, চলতি ফরাসি ওপেনে ফল যাই হোক না কেন, বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখবেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..