✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ০০:০৮:১৯ |
অসুস্থতা ও অনিয়মিত মৌসুমের পরও ২০২৬ বিশ্বকাপের জন্য কলম্বিয়ার দলে জায়গা পেয়েছেন অধিনায়ক জেমস রদ্রিগেজ। ৩৪ বছর বয়সি এই মিডফিল্ডারকে নিয়েই বিশ্বকাপ মিশনে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দলটি।

চলতি মৌসুমে মিনেসোটা ইউনাইটেডের হয়ে খুব বেশি খেলতে পারেননি রদ্রিগেজ। মেজর লিগ সকারে ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে শুরুর একাদশে ছিলেন তিনি। সব মিলিয়ে মাঠে কাটিয়েছেন মাত্র ১৯৪ মিনিট।

গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলের হারের ম্যাচে অসুস্থ হয়ে পড়েন রদ্রিগেজ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিন দিন পর্যবেক্ষণে রাখা হয়। তীব্র পানিশূন্যতায় ভুগলেও যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমে তার ‘র‍্যাবডোমায়োলাইসিস’ রোগে আক্রান্ত হওয়ার খবর ছড়ায়। তবে মিনেসোটা ইউনাইটেড সেই দাবি নাকচ করে দেয়।

২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা রদ্রিগেজ ফেব্রুয়ারিতে মিনেসোটায় যোগ দেন। এবার বিশ্বকাপে তার সঙ্গে আছেন লুইস দিয়াজ, ড্যানিয়েল মুনোজ, জেফারসন লেরমা এবং অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড ওসপিনা।



২০২২ কাতার বিশ্বকাপে জায়গা না পাওয়া কলম্বিয়া এবার ফিরছে নতুন প্রত্যয়ে। বিশ্বকাপের আগে বোগোটায় অনুশীলন করবে দলটি। এরপর কোস্টারিকা ও জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, ডেভিড ওসপিনা

রক্ষণভাগ: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, হোহান মোহিকা, দেইভার মাচাদো

মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, হেমস রদ্রিগেজ, হ্যামিন্তন কাম্পাস

আক্রমণভাগ: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..