✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদের আগের দিন সুখবর পেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৭, | ২৩:৩০:৪৮ |
সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি পুরুষ টেস্ট খেলোয়াড় র‌্যাংকিং নিয়ে ঈদের আগের দিন সুখবর পেলেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটাররা।

পাকিস্তান সিরিজে দুই টেস্টে চার ইনিংসে ২৫৯ রান করে ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। লিটন দাস সিরিজে ২৩৯ রান করে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসছেন।



সিরিজে দুর্দান্ত বোলিং করে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ১১তম। তিনি নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন।

অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫ নম্বারে। নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম পজিশনে। আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়েও তাইজুলের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে ২৯তম তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারলেও পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ৪৯তম স্থানে উঠেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..