✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্রুইনাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন ব্রুনো ফার্নান্দেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১২:৩৯:২৩ |

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে স্মরণীয় এক মৌসুম কাটালেন ব্রুনো ফার্নান্দেজ। অ্যাসিস্টের নতুন ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের নামে লিখিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার। এতে তিনি ছাড়িয়ে গেছেন দুই কিংবদন্তি থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনাকে।

২০২৫-২৬ মৌসুমে ২১তম অ্যাসিস্ট করে নতুন এই কীর্তি গড়েন ইউনাইটেড অধিনায়ক। ব্রাইটনের বিপক্ষে ম্যাচে কর্নার থেকে প্যাট্রিক ডরগুর গোলে সহায়তা করেই রেকর্ড স্পর্শ করেন তিনি। এর আগে এক মৌসুমে ২০টি অ্যাসিস্ট করে যৌথভাবে শীর্ষে ছিলেন আর্সেনালের সাবেক তারকা অঁরি ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডি ব্রুইনা।

শুধু অ্যাসিস্ট নয়, মৌসুমজুড়ে গোল করাতেও দারুণ ধারাবাহিক ছিলেন ব্রুনো। লিগে ৮ গোলের পাশাপাশি অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও।

২০২০ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকেই দলের অন্যতম ভরসার নাম ব্রুনো। তবে এবারের মৌসুমে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ, সুযোগ তৈরি এবং গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব—সব মিলিয়ে ইউনাইটেডের আক্রমণের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন তিনি।

এদিকে রেকর্ড গড়ার পর ম্যাচ শেষে ব্রুনো বলেন, 'এই অর্জন শুধু আমার নয়, সতীর্থদেরও। তারা গোল না করলে এই অ্যাসিস্টের রেকর্ডও হতো না।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..