✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেসির চোট নিয়ে যা বললেন মায়ামি কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১২:২৫:৪৬ |

বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল মেসির চোট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমিয়েছে ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়লেও আর্জেন্টাইন তারকার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন দলের কোচ গিয়ের্মো হোয়োস।

মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৬-৪ গোলের নাটকীয় জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মাঠ ছাড়ার সময় তাকে পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায়, যা সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করে। বিশ্বকাপের আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে তখন নানা শঙ্কা ছড়িয়ে পড়ে।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোয়োস জানান, মেসির অবস্থা নিয়ে আতঙ্কের কিছু নেই। তাঁর ভাষ্য, এখনো পূর্ণ মেডিক্যাল রিপোর্ট হাতে আসেনি, তবে মেসি ক্লান্ত ও কিছুটা অবসন্ন অনুভব করছিলেন। এ কারণে সতর্কতা হিসেবেই তাঁকে তুলে নেওয়া হয়েছে।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলও একই তথ্য দিয়েছেন। তাঁর মতে, মেসির পেশিতে ক্লান্তি ছিল, তবে বড় ধরনের কোনো ইনজুরির লক্ষণ পাওয়া যায়নি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন মেসি। আর তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..