✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আইপিএলে রেকর্ড গড়লেন বিরাট কোহলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ১৮:১৭:৫০ |

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনন্য এক কীর্তি গড়লেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে ৫৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ধর্মশালায় আইপিএলের ৬১তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি লড়াইয়ে এই ইতিহাস গড়েন কোহলি। ম্যাচ শুরুর আগে এই মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ছিল মাত্র ৭ রান। দ্বিতীয় ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা হাঁকিয়ে তিনি পৌঁছে যান এই বিশেষ অর্জনে।

আইপিএলে ওপেনার হিসেবে শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারও ৫৫০০-এর বেশি রান করেছেন, তবে তারা একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে এই কীর্তি অর্জন করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..