✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই : মুশফিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১৮:৩৫:০০ |

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম এখনও থামতে রাজি নন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেও দেশের হয়ে টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চান যতদিন শারীরিকভাবে ফিট থাকবেন।

শুক্রবার সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই। এ বিষয়ে কোনো কমপ্রোমাইজ করব না। আমি অবসরের আগে দলকে এমন একটা টোন সেট করে যেতে চাই, যাতে সবাই নিজের ফিটনেস নিয়ে আরও সচেতন হয়।

আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। এরপর আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এই সিরিজকে বড় সুযোগ হিসেবেই দেখছেন মুশফিক।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। এত বছর তারা আমাদের ডাকে নাই। ওদের কন্ডিশন নিয়ে আমাদের পেসাররা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, তারা অস্ট্রেলিয়াকে কঠিন সময় উপহার দেবে।

উল্লেখ্য, ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান মুশফিক। এরপর ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। বর্তমানে দেশের হয়ে শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..