✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন দায়িত্বে মাহমুদউল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ২০:৪০:১১ |

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এবার নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে, অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

বাংলাদেশের ক্রিকেট অন্যতম বড় তারকাদের একজন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৫ সালে বিদায় নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরের ঘোষণা দেন এই তারকা ক্রিকেটার। এর আগে ২০২৪ সালে ভারতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি থেকে বিদায় নেন রিয়াদ। এরও আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে এই ফরম্যাট থেকে অবসরে যান এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১১ হাজারের বেশি রান রয়েছে রিয়াদের। বল হাতে শিকার করেছেন ১৭৬ উইকেট। তারকা এই ক্রিকেটার এবার কাজ করবেন তরুণ ক্রিকেটারদের নিয়ে।

বিসিবির বর্তমান নীতিনির্ধারকরা চেষ্টা করছেন জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের বয়সভিত্তিক দল থেকে কোচিং পেশায় যুক্ত করতে। তারই অংশ হিসেবে ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুবাদের মেন্টর হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে। ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘আব্দুর রাজ্জাক, মাহমুদউল্লাহ দেশের হয়ে তিন সংস্করণে খেলেছেন। উনারা কোচিং পেশায় থাকলে ক্রিকেটাররা কিছু শিখতে পারবে। এ কারণে রাজ্জাককে এইচপির স্পিন কোচ আর মাহমুদউল্লাহকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর করা হয়েছে। যখন যুবাদের ক্যাম্প হবে তখন সাতদিন ক্যাম্পে থেকে ছেলেদের শেখাবেন তিনি।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়াতে নিয়মিতই খেলছেন রিয়াদ। গত বিপিএলে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন প্রাইম ব্যাংকের হয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..