✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাদমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৭:৩৮:১৮ |

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ দল। মিরপুর টেস্টে ১০৪ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬মে থেকে। সিলেট আন্তর্জাতিক মাঠে হবে এই ম্যাচটি। শেষ টেস্ট সামনে রেখে সিলেটে অনুশীলন শুরু করেছে দুই দলই।

শেষ টেস্টের আগে টাইগারদের জন্য চিন্তার বিষয় সাদমান ইসলামের চোট। প্রথম টেস্ট চলাকালীন সময়ে ক্যাচ নিতে গিয়ে বুকে ব্যথা পেয়েছিলের এই ওপেনার। এরপর আজ বৃৃহস্পতিবার সিলেটে ব্যাটিং করার সময় সেই চোট আবার মাথাচাড়া দিয়েছে। মাত্র কয়েকটি বল খেলেই ছাড়েন মাঠ। ধারণা করা হচ্ছে দ্বিতীয় টেস্টে হয়তো খেলছেন না সাদমান। 

এদিকে, জাকির হাসানকে দলে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। ইতোমধ্যে সাদমান ইসলামের ব্যাকআপ হিসেবে সিলেটে উড়িয়ে আনা হয়েছে তাকে। সাদমান ছিটকে গেলে দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেতে পারে জাকির। তবে দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা বেশি তানজিদ হাসান তামিমের।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..