✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন ইংলিশ অলরাউন্ডারের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৭:৩০:৫৭ |

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসন। তিনি দেশটির কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে ২০০-র বেশি ম্যাচ খেলেছেন।

তবে ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার সাদা বলের ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে খেলা চালিয়ে যাবেন। তিনি জানিয়েছেন, সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চোটের কারণে গ্ল্যামারগানের কাছে হ্যাম্পশায়ারের বড় ব্যবধানে হারের ম্যাচে খেলতে না পারার আগে, ডসন চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চার ম্যাচে সাত উইকেট শিকার করেন।

বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ডসন ১০৮২৮ রান এবং ৩৮০-র বেশি উইকেট নিয়ে প্রথম-শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। একবিংশ শতাব্দীতে হ্যাম্পশায়ারের হয়ে কেবল রবিন স্মিথ, জিমি অ্যাডামস এবং জেমস ভিন্সই তার চেয়ে বেশি প্রথম-শ্রেণির রান করেছেন।

ডসন ইংল্যান্ডের হয়ে চারটি টেস্টও খেলেছেন। গত বছর ২০২৫ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে দলে ডাক পান তিনি। প্রথম-শ্রেণির ক্যারিয়ারে তিনি ১৭টি শতক ও ৫৪টি অর্ধশতক করেছেন, যার সর্বোচ্চ স্কোর ছিল ২০২২ সালে কেন্টের বিপক্ষে করা ১৭১ রান।

ডসন জানান, এটি কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমার মনে হয়েছে এটাই সঠিক সময়। এত দীর্ঘ সময় ধরে হ্যাম্পশায়ারের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত এবং সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।

হ্যাম্পশায়ারের ক্রিকেট পরিচালক জাইলস হোয়াইট ডসনকে ক্লাবের একজন অসাধারণ সেবক হিসেবে বর্ণনা করেছেন এবং স্বীকার করেছেন,তার অনুপস্থিতি চ্যাম্পিয়নশিপ দলে একটি বড় শূন্যতা তৈরি করবে। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড থেকে ডসন বাদ পড়ার পরপরই অবসরের ঘোষণা দিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..