✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপে অভিষিক্তদের জন্য থাকছে বিশেষ ‘ডেব্যু প্যাচ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৭:২৯:১০ |

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলারদের জার্সিতে নতুনত্ব আনছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসন্ন আসরে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা ফুটবলারদের জার্সিতে যুক্ত করা হবে বিশেষ ‘ডেব্যু প্যাচ’। পাশাপাশি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতেও থাকছে আলাদা পরিচয়ের নতুন প্যাচ।

ফিফার নতুন পরিকল্পনা অনুযায়ী, কোনো ফুটবলার যখন তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামবেন, তখন তার জার্সিতে এই বিশেষ অভিষেক ব্যাজ থাকবে। তবে এটি কেবল সেই ম্যাচের জন্যই ব্যবহার করা হবে। ম্যাচ শেষ হওয়ার পর জার্সি থেকে প্যাচটি সরিয়ে ফেলা হবে।

বিশ্বকাপ অভিষেককে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নিয়েছে ফিফা। শুধু মাঠের মধ্যেই নয়, এর সঙ্গে জড়ানো হয়েছে ভবিষ্যতের বাণিজ্যিক পরিকল্পনাও। সরিয়ে নেওয়া প্যাচগুলো সংরক্ষণ করবে মার্কিন বিপণন প্রতিষ্ঠান ফ্যানাটিকস। পরে সেগুলো বিশেষ সংগ্রহযোগ্য কার্ড হিসেবে বাজারে আনা হবে।

সংবাদমাধ্যম ফুট হাইলাইটস জানিয়েছে, ২০৩১ সাল থেকে ফিফার অফিসিয়াল অ্যালবাম ও সংগ্রহযোগ্য কার্ড তৈরির দায়িত্ব পাবে ফ্যানাটিকস। তখন এই ‘ডেব্যু প্যাচ’ সংবলিত বিশেষ কার্ড ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের জন্য বাজারে ছাড়া হবে।

জার্সির নতুন নকশায় দলগুলোর ইতিহাস ও অর্জনকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আগের বিশ্বকাপজয়ী দলগুলো তাদের জার্সিতে বিশেষ সোনালি প্যাচ ব্যবহার করবে। অন্যদিকে বাকি দলগুলোর জার্সিতে থাকবে বিশ্বকাপের সাধারণ লোগো সংবলিত প্যাচ।

এ ছাড়া প্রতিটি দলের জার্সির বাম হাতায় একটি বিশেষ সামাজিক বা প্রাতিষ্ঠানিক বার্তাসংবলিত প্যাচ যুক্ত করার পরিকল্পনাও করেছে ফিফা। যদিও সেই বার্তার বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..