✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হলেন আফ্রিদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ২১:৪৭:৪৯ |
জাতীয় দলের হয়ে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। একই সঙ্গে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়ায় এই কিংবদন্তিকে স্বীকৃতি দেওয়া হয়।

বুধবার (১৩ মে) দেশটির রাজধানী ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই পুরস্কারটি তাকে তুলে দেন। বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য জাতীয় বেসামরিক পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪৬ বছর বয়সী এই ক্রিকেটার সব ফরম্যাট মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে অসাধারণ অবদান রেখেছেন। তিনি ৩৯৮টি ওয়ানডে খেলেছেন এবং ৩৯টি অর্ধশতক ও ছয়টি শতকসহ ৮,০৬৪ রান করেছেন। এছাড়াও তিনি নয়টি পাঁচ উইকেটসহ ৩৯৫টি উইকেট শিকার করেছেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে এই ডানহাতি ব্যাটসম্যান ৯৯টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১,৪১৬ রান করার পাশাপাশি ৯৮টি উইকেট নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আফ্রিদির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি পাকিস্তান সুপার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি, বিগ ব্যাশ লিগ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো দলে খেলেছেন।

তিনি ২০০৯ সালের আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি জয়ী পাকিস্তান দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যেখানে আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে তারা ফাইনালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে পরাজিত করে। ওই ম্যাচে আফ্রিদি দুটি চার ও দুটি ছক্কাসহ ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন এবং একটি উইকেটও লাভ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..